বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

রাজবাড়ীতে ইউনিয়ন পরিষদের প্রশাসক অফিসে না আসায় প্রতিবাদে সেবা বঞ্চিতদের বিক্ষোভ ও মানববন্ধন।

  • আপডেট সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

রাজবাড়ী সদর উপজেলার ১৩নং চন্দনী ইউনিয়ন পরিষদের দুর্নীতি অনিয়ম ও জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে চন্দনী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আঞ্চলিক মহাসড়কে চন্দনী ইউনিয়ন বাসীর উদ্যোগে এ কর্মসুচির আয়োজন করা হয়।

শুরুতেই অনুষ্ঠিত হয় মানববন্ধন। এসময় বক্ত দেন, স্থানীয় বাসিন্দা মতিউর রহমান মুন্না, হারুণ অর রশিদ, জামাল মল্লিক, কামাল হোসেন, নাসিমা বেগম, শিউলী পারভীন, হাবু শেখ, মতিন শেখ, ফরহাদ শেখ। এসময় স্থানীয় দেড় শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত আমাদের ইউনিয়ন পরিষদে কোনো নির্বাচিত চেয়ারম্যান না থাকায় প্রশাসন উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেন। তবে তিনি তার দপ্তরের কর্মব্যস্ততায় পরিষদে ঠিকমতো আসতে পারেন না। এতে আমাদের বিভিন্ন সেবা পেতে বেশ অসুবিধায় পরতে হয়। আমরা পরিষদে একাধিকবার এসেও তার অনুপস্থিতির কারণে কাজ সম্পন্ন করতে পারি না।

তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) তৈয়বুর রহমান অফিস টাইমে পরিষদে অনুপস্থিত থাকেন। তিনি সপ্তাহের অধিকাংশ দিনেই পরিষদে আসেন না। অধিকাংশ সময়েই তার মোবাইলে কল করলে তিনি জানান, তিনি পরিষদের কাজ করতে উপজেলায় আছেন, আসতে দেরি হবে। এছাড়াও তিনি ইউনিয়নের বাসিন্দাদের নাগরিক সেবা প্রদানে অনিয়ম-দুর্নীতি করেন। ঠিকমতো সেবা প্রদান না করে মানুষের হয়রানী করেন।

এসময় এই কর্মকর্তা অর্থের বিনিময় করে পরিষদের নাগরিক সেবা দেন বলেও অভিযোগ করেন স্থানীয় ভুক্তভোগীরা। 

মানববন্ধন শেষে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান ও হুশিয়ারি দিতে দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park