সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ীর কল্যাণপুরে পণ্যবাহী ট্রাকচাপায়২জন নিহত।

  • আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

বাবলু শেখ
রাজবাড়ীঃ

রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের কল্যাণপুর নামক জায়গায় পণ্যবাহী ট্রাকচাপায় ২জন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার কল্যাণপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিম শেখ।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা জায়, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো ট-১৬-৭৭১৭ একটি পণ্যাবাহী ট্রাক কল্যাণপুরে দাড়িয়ে থাকা একটি ছোট পিকআপ ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানের চালক ও সহযোগী নিহত হয়।
নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার সদর উপজেলার পারখাদা ত্রিমোহনী গ্রামের মুনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫) একই উপজেলার পশ্চিম মৌজমপুর গ্রামের শাহিন মোল্লার ছেলে কাওছার (৩০)। পরিচয় নিশ্চিত হওয়া গিয়েছে, তাদের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিম শেখ বলেন, দুর্ঘটনার সংবাদ জানা মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় । পণ্যবাহী ট্রাকচাপায় নিহত পিকআপ ভ্যানের চালক ও সহযোগী নিহত দুই জনের মরদেহ রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা পরবর্তী আইনগত কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে বলে ওসি জানান ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park