মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় জেডি মদ এবং ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ রাজশাহীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা: ঢাকায় প্রধান আসামি ড্যানি গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের বিশাল মোটরসাইকেল মিছিল

কালীগঞ্জে কাষ্টভাঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৬ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১০নং কষ্টভাঙ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র মধ্যে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৪শে সেপ্টেম্বর)বিকালে ওয়ার্ড বিএনপির নেতা ডাক্তার ইদ্রিস আলীর সভাপতিত্বে নিত্যানন্দী সরকারি প্রাথমিক স্কুল মাঠে এক কর্মীসভা অর্নুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম
সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদ-৪ আসন থেকে ধানের শীষের মনোনীত
প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি মহল বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তারা ভোটের মাধ্যমে জান্নাতে যাওয়া,টিকিট পাওয়াসহ বিভিন্ন ভাবে পাড়ায় পাড়ায় আমাদের মা-বোনদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে,সুতরাং আপনাদেরকে এ দিকে সতর্ক থাকতে হবে।
তিনি আরো বলেন, আসন্ন শারদীয় দূর্গা উৎসবকে সামনে রেখে আমাদের নেতাকর্মীকে সজাগ থাকতে হবে এবং সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে সহযোগিতা করার কথা বলেন।

সভায় বিশেষ অতিথির মাঝে আরও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক
শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক অহেদ আলী লস্কর, থানা
যুবদলের যুগ্ম আহবায়ক মনজুরুল হক খোকা, মোহাম্মদ আলী, ছাত্রদলের আহŸায়ক মারুফ
বিল্লাহ সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন, পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল রানাসহ অত্র ইউনিয়নের সকল নেতাও কর্মীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park