মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় জেডি মদ এবং ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ রাজশাহীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা: ঢাকায় প্রধান আসামি ড্যানি গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের বিশাল মোটরসাইকেল মিছিল

রাজবাড়ীতে নসিমন চাপায় একজন নিহত ।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ী

রাজবাড়ীতে বেপরোয়া ইঞ্জিন চালিত নসিমন চাপায় মো: সজিব মোল্লা (৪০) নামে এক মিস্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শ্রীপুর বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত সজিব মোল্লা রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর মৃত ওবায়দুর মোল্লার ছেলে।সে শ্রীপুর বাজারে ইজিবাইকের ব্যাটারি ও মটর মেরামতের কাজ করতেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সজিব স্কুল থেকে ছেলেকে বাড়ি রেখে শ্রীপুর বাজারে আসার পথে ইঞ্জিন চালিত নসিমন চাপা দেয়।পরে স্থানীয়রা গুরত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park