মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় জেডি মদ এবং ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ রাজশাহীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা: ঢাকায় প্রধান আসামি ড্যানি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী, ২১ দিনেও সন্ধান নেই।

  • আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও শহরের দক্ষিণ সালন্দর এলাকার হযরত আয়েশা সিদ্দিকা (রা.) বালিকা হাফিজিয়া মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীর খোঁজ মেলেনি দীর্ঘ ২১ দিনেও। নিখোঁজ শিক্ষার্থীরা হলো—তামান্না আক্তার (১৬), জুঁই খাতুন (১৫) ও আয়েশা খাতুন (১৩)।

অভিভাবকেরা সন্তানদের উদ্ধারে থানা–পুলিশসহ বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করছেন। সোমবার বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তাঁরা দ্রুত সন্তানদের উদ্ধার দাবি জানান। আয়েশা খাতুনের মা কোহিনুর বেগম বলেন, “নিখোঁজের আগের দিন আমার মেয়ের সঙ্গে দেখা করি। সে কেঁদে আমাকে বলে—‘মা, আমাকে বাসায় নিয়ে যাও’। পরদিন থেকে আর কোনো খোঁজ নেই।”

তামান্না আক্তারের মা আকলিমা খাতুন জানান, নিখোঁজের দিন সকালে মাদ্রাসার প্রধান শিক্ষিকা তাঁকে ফোন করে মেয়ের অনুপস্থিতির কথা জানান। জুঁই মনির বাবা শাহজালাল বলেন, “আমরা না খেয়ে–না ঘুমিয়ে দিন কাটাচ্ছি। শুধু চাই, আমাদের বাচ্চাগুলো জীবিত ফিরে আসুক।”

এ ঘটনায় অভিভাবকেরা থানায় সাধারণ ডায়েরি করার পর ১৪ সেপ্টেম্বর অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। তবে মাদ্রাসার পরিচালক শহিদুল ইসলাম দাবি করেন, “তিন শিক্ষার্থী পরিকল্পনা করে চারটি ব্যাগ নিয়ে পালিয়েছে। এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই।”

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান জানান, “সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, তিন শিক্ষার্থী ট্রেনে করে ঠাকুরগাঁও রোড স্টেশন থেকে অজ্ঞাত স্থানে চলে যায়। পরে রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনের ফুটেজেও তাঁদের আর পাওয়া যায়নি।” মামলাটি বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের ওসি মামুন অর রশিদ বলেন, “তদন্ত চলছে, ইতিবাচক কিছু হলে জানানো হবে।” ইতিমধ্যে নিখোঁজ শিক্ষার্থীদের ছবি দিয়ে বিজ্ঞপ্তি ছাপিয়েছে পরিবারগুলো। সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর গভীর রাতে মাদ্রাসাটির হাফিজি ও কিতাবি বিভাগের এই তিন ছাত্রী নিখোঁজ হন। এখনো তাঁদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park