বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

ত্রিশালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ডা: মাহাবুবুর রহমান লিটন। ‎

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

‎ইকবাল হোসেন
‎ময়মনসিংহ।

‎ময়মনসিংহের ত্রিশালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ত্রিশালের গণমানুষের নেতা এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ডা: মাহাবুবুর রহমান লিটন।

‎পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় তিনি বলেন, “ত্রিশাল ঐক্যের বন্ধনে আবদ্ধ একটি জনপদ। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করব।”

‎তার এ সফরে এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করে এবং পূজা উদযাপনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।

‎এই সময় পুজামন্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভুইয়া,ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মঞ্জুরুল ওয়েদ নিক্সন,আনিস মৃর্ধা। ময়মনসিংহ জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক ও ত্রিশাল উপজেলা শ্রমিকদলের সভাপতি ফিরোজ নুন ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শোভা, ও স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি,যুবদল,ছাত্রদল,শ্রমিকদল উপজেলা,ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি বর্গ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনকে ঘিরে ত্রিশাল জুড়ে চলছে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park