
রানা মাহমুদঃ
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর উত্তরা জোনের দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার সুমন খানের উপর হামলা ও তার ক্যামেরা ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার সম্পাদক ও Humanity’s Walls Public Welfare Society-এর চেয়ারম্যান জনাব এম, এস, এ রেজা।
বিবৃতিতে তিনি বলেন,
> “একজন সাংবাদিক যখন জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতির তথ্য সংগ্রহে কাজ করেন, তখন তার উপর এমন বর্বরোচিত হামলা কেবল একজন সাংবাদিকের উপর নয়, সত্য ও গণতন্ত্রের উপরও আঘাত।”
তিনি আরও বলেন,
> “এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়,
> “সাংবাদিকের উপর হামলা মানে সত্যের উপর আঘাত, আর সত্যকে রুদ্ধ করা মানে ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করা।”
তিনি আহত সাংবাদিকের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সকল সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ঐক্যবদ্ধ থেকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।