সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নওগাঁ পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান আদালতে জরিমানা সহ মামলা দায়ের।

  • আপডেট সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ
ন‌ওগাঁ প্রতিনিধি :

অদ্য ১২ অক্টোবর রবিবার ২০২৫ তারিখে নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, শাকিল আহমেদ এর নেতৃত্বে নওগাঁ জেলার সদর উপজেলার দুবলহাটী বাজারে অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে একটি মুদি দোকান হতে আনুমানিক ১৭ কেজি পলিথিন জব্দ করা হয় এবং একটি মামলা দায়েরের মাধ্যমে দোকান মালিক কে ১০০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় । ভবিষ্যতে অবৈধ পলিথিন ব্যবহার না করার জন্য উক্ত প্রতিষ্ঠানসহ বাজারের অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হোসাইন। জেলা পুলিশ, নওগাঁর একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর, নওগাঁর সহকারী পরিচালক নাজমুল হোসাইন জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park