মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনী, নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৯৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, পাবনা:
মোঃ গোলাম মোস্তফা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেওয়া বিবিসি বাংলার বিশেষ সাক্ষাৎকারটি ভাঙ্গুড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল এবং জিয়া সাইবার ফোর্সসহ অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে প্রদর্শন করা হয়েছে।
রবিবার রাতে ভাঙ্গুড়া ডাকবাংলা মোড়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, তারেক রহমানের বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামের সুস্পষ্ট দিকনির্দেশনা উঠে এসেছে। তাঁরা বলেন, “দেশনেতার এই বক্তব্য আমাদের আন্দোলনে নতুন প্রেরণা জোগাবে।”

এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আস্থা ও ঐক্যের বার্তা দেন।
অনুষ্ঠানস্থলে উপস্থিত দর্শকদের মধ্যেও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
শেষে দলীয় নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park