সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২২৬ বার পঠিত

মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপন করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ উপজেলার থানা রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক সুজা উদ্দিন মাহমুদ পিয়াল।

প্রধান অতিথির বক্তব্যে সুজা উদ্দিন মাহমুদ পিয়াল বলেন, “কালীগঞ্জে জাতীয়তাবাদী যুবদল ইতোমধ্যে একটি সুশৃঙ্খল ও শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। তাই আগামী ২৮ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “ঐদিন যুবদলের নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে এক অনন্য পরিবেশ সৃষ্টি হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন— কালীগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল টিটো, মনজুরুল হক খোকা, মোহাম্মদ আলী, মাসুদ রানা, হুমায়ুন কবির ডালিম, মুস্তাফিজুর রহমান কাজলসহ প্রমুখ।

এছাড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, আসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park