সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁওয়ে পাওনা পরিশোধের দাবিতে অবসরপ্রাপ্ত শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

  • আপডেট সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের গ্র্যাচুইটিসহ অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার বিকেলে ঠাকুরগাঁও সুগার মিল এলাকায় “অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতি, ঠাকুরগাঁও চিনিকল লি:”–এর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। বকেয়া পাওনা পরিশোধসহ তিন দফা দাবিতে সমাবেশে অংশ নেন শতাধিক অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মকর্তা।

সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. ওবাইদুর রহমান, প্রাক্তন সিআইসি চৌধুরী নাসিমুর রহমান, মো. আব্দুর রহমান, শ্রমিক কর্মচারী ইউনিয়নের যুগ্ম সম্পাদক মো. রুহুল আমিন, অবসর কল্যাণ সমিতির সম্পাদক মো. মকবুল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওবাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল আল মাহামুদ প্রমুখ।

বক্তারা বলেন, ২০১৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ২৯১ জন অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীর প্রায় ২৩ কোটি টাকার পাওনা বকেয়া রয়েছে। এ অবস্থায় তারা আর্থিক সংকটে দিনযাপন করছেন।

তারা তিনটি দাবি তুলে ধরেন,
. অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটির বকেয়া পাওনা ক্ষতিপূরণসহ সম্পূর্ণ অর্থ পরিশোধ,
. সরকারি নির্দেশ অনুযায়ী উৎসব ভাতা, বৈশাখী ভাতা ও চিকিৎসা ভাতা প্রদান,
. গ্র্যাচুইটির ২০ শতাংশ অর্থ প্রদানের সিদ্ধান্ত বাতিল করা।

বক্তারা আরও জানান, দীর্ঘদিন ধরে দাবি জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় তারা বাধ্য হয়ে মাঠে নেমেছেন। পরে তারা শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park