বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আমির হামজার তাফসির মাহফিলের বিপরীতে মাদকবিরোধী সমাবেশের ডাক, কালীগঞ্জ শহরে উত্তেজনা ঝিনাইদহে পূজার চাঁদা তোলা নিয়ে বিশ্বাস ও সেন গুষ্টির বিরোধে মারামারি, ৫ জন আহত ভূঞাপুরে কুটির শিল্প মেলার আড়ালে লাখ লাখ টাকার অবৈধ লটারি বাণিজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ভয়ংকর প্রতারক চক্রের ফাঁদ; কুমিল্লায় প্রবাসী ব্যবসায়ীর কয়েকশো কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও হত্যা কালীগঞ্জে ক্লিনিকে হামলা, মালিকসহ আহত ৩; জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় এজাহার নওগাঁয় ডিবি পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজার গাছসহ আটক ২ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৫৪ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে চিকিৎসাধীন ৯৮ সালথায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর ‎ -বিমানমন্ত্রী ‎

কৃষ্টি-সংস্কৃতি রক্ষায় ঠাকুরগাঁওয়ে আদিবাসী সাংস্কৃতিক মেলা।

  • আপডেট সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২১৩ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার লক্ষ্যে এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করতে ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী আদিবাসী সাংস্কৃতিক মেলা।

শনিবার দুপুরে পৌর শহরের গোবিন্দনগর ১৭৬ নং সাঁওতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করে আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠী,যার সহযোগিতায় ছিল আদিবাসী ওঁরাও সংঘ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি দোমিনিক তিজ্ঞা । প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আলমগীর কবির । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি সুরভী কেরকাটা, সাধারণ সম্পাদক ব্রিজিতা তিরকী ও অন্যান্য অতিথিবৃন্দ।

মেলায় আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি, পোশাক, খাবার ও ব্যবহার্য বিভিন্ন তৈজসপত্রের প্রদর্শনী সবার দৃষ্টি আকর্ষণ করে। ঐতিহ্যবাহী ঢোলের তালে তালে অনুষ্ঠিত হয় আদিবাসী শিশু ও তরুণদের নৃত্য, গান, ছড়া আবৃত্তি ও অভিনয়। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় অর্ধশতাধিক আদিবাসী শিক্ষার্থী।

এছাড়া মেলায় প্রদর্শিত হয় আদিবাসী জনগোষ্ঠীর বিশেষ খাদ্য — বাঁশের গাড়া, শামুক, ঝিনুক, কাঁকড়া, তীর-ধনুকসহ ১২ প্রকার ঐতিহ্যবাহী খাদ্য ও জিনিসপত্র। দিনের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

আয়োজকরা জানান, আদিবাসীদের নিজস্ব ঐতিহ্য, শিল্পকলা ও সামাজিক জীবনধারা প্রচার ও সংরক্ষণের অন্যতম মাধ্যম এই মেলা। তরুণ প্রজন্মের কাছে আদিবাসী সংস্কৃতি পৌঁছে দেওয়া এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিই এর মূল উদ্দেশ্য।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park