সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জে ১৫ দিন ধরে নিখোঁজ হাফেজি ছাত্র রিজভী — পরিবারের অপহরণ আশঙ্কা।

  • আপডেট সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৯০ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে আলী আকবর রিজভী (১২) নামে এক হাফেজি পড়ুয়া ছাত্র নিখোঁজ রয়েছে ১৫ দিন ধরে। পরিবার ধারণা করছে, দুষ্টচক্র কর্তৃক অপহরণ কিংবা পাচারের শিকার হতে পারে সে।

রিজভী কালীগঞ্জ শহরের ফয়লা গোহাটা হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। সে কোটচাদপুর উপজেলার বলুহর গ্রামের ট্রাকচালক জাহিদুল ইসলামের ছেলে এবং নানার বাড়ি ফয়লা গ্রাম থেকে পড়াশোনা করত।

পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর বিকেলে কিছু খাওয়ার জন্য টাকা নিয়ে বাড়ি থেকে বের হয় রিজভী। এরপর শহরের বলরামপুর ভ্যানস্ট্যান্ড এলাকার এক কামারের দোকানে চাকু কেনার কথা বলে দোকান থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

পরিবার ও আত্মীয়স্বজন অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ১২ অক্টোবর কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন রিজভীর পিতা। এরপর ২০ অক্টোবর তিনি ঝিনাইদহ র‍্যাব ক্যাম্পেও লিখিত অভিযোগ জমা দেন।

রিজভীর পিতা জাহিদুল ইসলাম জানান, “পুলিশ ও র‍্যাবের পাশাপাশি আমরা বিভিন্ন স্থানে খুঁজেছি, কিন্তু ছেলের কোনো খোঁজ পাইনি। স্থানীয় কিছু গুনিন বলেছেন, একটি চক্র তাকে সাতক্ষীরা সীমান্ত এলাকায় আটকে রেখেছে— তবে সেখানেও খোঁজ মেলেনি।”

ফয়লা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজুর রহমান বলেন, “রিজভী আমাদের হেফজ বিভাগের ছাত্র ছিল। নিখোঁজের খবর পাওয়ার পর থেকে আমরাও তাকে খুঁজে যাচ্ছি।”

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, “হাফেজি ছাত্র নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park