
মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় উৎসবমুখর পরিবেশে যথাযোগ্য মর্যাদা ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের ৪র্থতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়, যেখানে নেতাকর্মীদের অংশগ্রহণে সমগ্র এলাকা মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সম্মানিত সভাপতি মোঃ তাইজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহেল রানা, সহ-সভাপতি গোলাম হাফিজ এবং সহ সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের সম্মানিত সভাপতি মোঃ বাবলু ইসলাম, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, পৌর যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক লাভলু ইসলাম ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ নূর নবী ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক স্বপন, পৌর ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ সহ উপজেলার সকল ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের গৌরবময় ইতিহাস, নীতি ও আদর্শ তুলে ধরে বলেন আমরা কোন ফেসিস্ট ও দশের দের দেখতে চাই না যারা দুঃসময়ে কথা বলার মত সাহস পায় না তারা নাকি এখন নেতা হয়ে গেছে। এবং প্রধান অতিথির আলোচনায় বলেন আমি কোন সময় অন্যায়ের সাথে আপস করিনি যেখানে দেখেছি কোন ধরনের অন্যায় অবিচার সেখানেই আমরা ছুটে চলছি এবং দলের নির্দেশেই আমাদের কার্যক্রম এগিয়ে যাচ্ছে। কিছু ভুই ফোড় আছে যারা আজকে নিজেকে বড় বড় দলের পরিচয় দিয়ে চলতেছে কিন্তু তাদের কিছুদিন আগে পরিচয় ছিল তারা দোসর তারা নাকি আবার সংগঠন চালাবে। আমরা গণঅধিকার পরিষদ সবসময় প্রস্তুত আছি কেন্দ্রের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম চালাবো ইনশাআল্লাহ।