মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় এসআই রেজাউল করিমের বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগে মানববন্ধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২১০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি
মো: গোলাম মোস্তফা :

পাবনার ভাঙ্গুড়া থানার পুলিশ কর্মকর্তা এসআই রেজাউল করিম রেজার বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে ভাঙ্গুড়া উপজেলা পরিষদের পূর্বদিকে তিন রাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অভিযোগকারী ভাঙ্গুড়া সদর ইউনিয়নের চড় ভাঙ্গুড়া গ্রামের দক্ষিণপাড়ার মৃত আব্দুল হক সরকারের ছেলে মো. মাসুদ রানা সরকার জানান, তিনি স্থানীয় ঠিকাদার মো. এলির কাছে ৯ লাখ টাকা পাওনা। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। সেই জিডির দায়িত্ব দেওয়া হয় এসআই রেজাউল করিমকে।

মাসুদ রানা অভিযোগ করে বলেন, “জিডির অগ্রগতি জানতে আমি এসআই রেজাউল করিমের সঙ্গে কয়েকবার যোগাযোগ করি। প্রথমে তিনি বলেন, পরে জানাবেন। একাধিকবার ফোন দেওয়ার পরও কোনো সাড়া দেননি। আজ সকালে ফোন দিলে তিনি বলেন, ‘আমরা কারও টাকা তুলি না, তবে সমস্যা নেই—৫০ হাজার টাকা দিতে হবে।’ টাকা না দিলে তিনি কোনো কাজ করবেন না বলেও জানান।”

তিনি আরও বলেন, “পুলিশ যদি এভাবে চাঁদা দাবি করে, তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব? আমি এই চাঁদাবাজ পুলিশের সঠিক তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই রেজাউল করিম রেজা বলেন, “মাসুদ রানা নামের ওই ব্যক্তি আমার সঙ্গে খারাপ আচরণ করেছে এবং গালাগাল করেছে। আমি কেন তার কাছে টাকা চাইব? তিনি কোনো প্রমাণ দেখাতে পারবেন না যে আমি টাকা দাবি করেছি। আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার, তা নেবে।”

স্থানীয় সচেতন মহল অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও ন্যায্য বিচার দাবি করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park