সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ভাঙ্গুড়া পৌরসভার ড্রেন পরিষ্কার কাজে অচল ‘Amkador’ মেশিন — পরিকল্পনার ঘাটতিতে নষ্ট হচ্ছে সরকারি অর্থ

  • আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি
মোঃ গোলাম মোস্তফা :

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ড্রেন পরিষ্কার কার্যক্রমে ব্যবহারের জন্য কেনা হয়েছিল একটি আধুনিক Amkador মেশিন। কিন্তু প্রয়োজনীয় সহায়ক যন্ত্র না থাকায় মেশিনটি এখন অচল অবস্থায় পড়ে আছে। ফলে সরকারি অর্থে কেনা এই ব্যয়বহুল সরঞ্জাম ব্যবহার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

পৌরসভার একাধিক সূত্র জানায়, ড্রেন পরিষ্কারের কাজে মেশিনটি চালাতে হলে একটি বিশেষ সহায়ক যন্ত্র ভাড়া নিতে হয় পাবনা জেলা থেকে। কিন্তু সেই ভাড়ার পরিমাণ এত বেশি যে নিয়মিতভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছে না। এতে করে মেশিনটি বছরের পর বছর পৌরসভা চত্বরে অচল অবস্থায় পড়ে আছে।

স্থানীয় নাগরিকরা জানান, পৌর এলাকার ড্রেনগুলোতে ময়লা-আবর্জনার স্তূপ জমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। অথচ এই মেশিনটি চালু থাকলে পরিষ্কার কার্যক্রম অনেক সহজ হতো। একাধিক বাসিন্দা বলেন, “জনগণের ট্যাক্সের টাকায় কেনা সরঞ্জাম ব্যবহার না হওয়া শুধু অর্থ অপচয় নয়, এটি পরিকল্পনার ঘাটতিরও স্পষ্ট প্রমাণ।”

এ বিষয়ে পৌরসভার কোনো কর্মকর্তা প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি। তবে নাগরিক মহল দ্রুত উদ্যোগ নিয়ে মেশিনটি সচল করার দাবি জানিয়েছে, যাতে ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাঙ্ক্ষিত উন্নতি আসে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park