বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পার্বতীপুরে সরকারি অনুদান ছাড়াই চলছে তা’লীমুল কোরআন হাফিজিয়া মাদরাসা গোপালগঞ্জে টুঙ্গিপাড়া বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন ন‌ওগাঁর বদলগাছী থানার পুলিশ সদস্যদের সঙ্গে নওগাঁর পুলিশ সুপারের মতবিনিময় ন‌ওগাঁর নিয়ামতপুরে ট্রেড লাইসেন্স সেবা সহজীকরণ ও স্থানীয় সরকার-ব‍্যবসায়ী সহযোগিতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত মোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন ​ মাহবুবার রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপির আলোচনা সভা, নেতাকর্মীদের নির্যাতন নিয়ে ফিরোজের হুঁশিয়ারি চরইশ্বর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো. নেওয়াজ উদ্দিন টুঙ্গীপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ- ছাত্রলীগের কর্মীরা পিরোজপুর পুলিশের কুজকাওয়াজ ও কল্যানসভায় বরিশাল রেঞ্জ ডিআইজির যোগদান কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক

নওগাঁর নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-র গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায়
নওগাঁর নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১১ তারিখ সকালে গুজিশহর উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে বক্তারা বলেন, পানি সম্পদ রক্ষা ও কঠিন বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও টেকসই পরিবেশ গড়ে তোলা সম্ভব। এজন্য স্কুলের শিক্ষার্থীসহ সবাইকে সচেতন হতে হবে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ রিফাত মিম সাদিক। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন গুজিশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আমীন । এতে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের প্রতিনিধি গণ ও বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীসহ, ইএসডিও’র কর্মীরা অংশ নেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পরিত্যক্ত প্লাস্টিক থেকে নতুন পণ্য তৈরির প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park