সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক রোগী নারীর মৃত্যু।

  • আপডেট সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৮২ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে জাহিদা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত জাহিদা বেগম কালীগঞ্জের মাসলিয়া গ্রামের আব্দুল মাজেদের স্ত্রী।

সোমবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকামুখী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে তিনি কাটা পড়ে নিহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদা বেগম মানসিক রোগে ভুগছিলেন। ঘটনার সময় তিনি রেললাইন অতিক্রম করে বারোবাজার শহরের দিকে যাচ্ছিলেন। দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বারোবাজার রেলস্টেশনের মাস্টার সিদ্দিকুর রহমান বলেন, দুপুর ২টা ৪০ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস বারোবাজার অতিক্রম করে। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি একজন নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। খবর পেয়ে নিশ্চিত হয়ে বিষয়টি যশোর রেল পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park