
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)–এর একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ৩৮১ থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে ‘উদয়পুর মাহাতবস্তি’ এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।
আটক ব্যক্তিরা হলেন—রেজাউল (৩২), পিতা মৃত নুর মোহাম্মদ, গ্রাম হরিণমারী; আলী হোসেন (৫০), পিতা মৃত আব্দুল মজিদ, গ্রাম পাড়িয়া ইউনিয়ন; হাকিম (২৪), পিতা মৃত ছাবের আলী, গ্রাম হরিণমারী।
তিনজনই ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা।
বিজিবি সুত্র জানায়, অভিযানে তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০০ পিস নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।
৩ মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ৫০ বিজিবি সিও লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানান,আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হয়েছে।বিজিবির এ অভিযান সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে চলমান কার্যক্রমের অংশ বলে জানিয়েছেন।