সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

আধুনিক ও জনবান্ধব ঢাকা–২ গড়ার স্বপ্নে আমান উল্লাহ আমান

  • আপডেট সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৮ বার পঠিত

শহিদুল ইসলাম

সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ নগর গঠনের দৃঢ় অঙ্গীকার
ঢাকা–২ আসনকে একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান।
তিনি বলেন,
“আমার স্বপ্ন—আমাদের ঢাকা–২। ঢাকা–২ অঞ্চলকে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত, ভূমি দখলমুক্ত ও নারী নির্যাতনমুক্ত একটি নিরাপদ নগর হিসেবে গড়ে তুলতে আমি অঙ্গীকারবদ্ধ।”
তিনি আরও বলেন, একটি সুশিক্ষিত, উন্নত, আধুনিক ও মানবিক ঢাকা–২ বিনির্মাণই তার রাজনৈতিক জীবনের প্রধান লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অঙ্গীকার তুলে ধরেন।
উন্নয়ন অঙ্গীকারসমূহ
সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও ভূমি দখলমুক্ত ঢাকা–২ গড়ে তোলা
যুব সমাজের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ
ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তি ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা
সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ
উন্নত সড়ক অবকাঠামো ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা
সবার জন্য পরিচ্ছন্ন, সবুজ পরিবেশ ও পর্যাপ্ত খেলার মাঠ
ঢাকা–২ এর সকল এলাকায় গ্যাস সংযোগ ও সার্বক্ষণিক সরবরাহ নিশ্চিত করা
ঢাকা–২ আসনকে একটি পূর্ণাঙ্গ আধুনিক (মডার্ন) সিটি হিসেবে রূপান্তর
আমান উল্লাহ আমান বলেন, টেকসই উন্নয়ন তখনই সম্ভব যখন তা মানুষের মৌলিক চাহিদা ও নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত থাকে। তার মতে, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত জনগণের সেবা এবং একটি বাসযোগ্য সমাজ গড়ে তোলা।
ঢাকা–২ এর সর্বস্তরের জনগণ তার এই স্বপ্ন ও অঙ্গীকার বাস্তবায়নে এগিয়ে এলে, একটি শান্তিপূর্ণ, উন্নত ও জনবান্ধব নগর গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park