সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

খানবাহাদুর আহছানউল্লা পুরস্কার পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একরাম হোসেন।

  • আপডেট সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীনঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট গবেষক ড. একরাম হোসেন এ বছর খানবাহাদুর আহছানউল্লা পুরষ্কার পেয়েছেন। খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর জীবন ও কর্ম, শিক্ষাদর্শন, নৈতিকতা ও আধ্যাত্মিক চিন্তাধান আধুনিক গবেষণার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপনের জন্য তাঁকে এ পুরস্কার প্রদান করা হয়। ড. একরাম হোসেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন গবেষক ও দর্শনশাস্ত্রের বিশ্লেষক। তিনি বর্তমানে রাজশ বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত। ছুফি-দর্শন, নৈতিকতা, প্রশাসনিক নীতিবিদ্যা, মান উন্নয়ন, প্রযুক্তিনীতি এবং সামাজিক মূল্যবোধের ক্ষেত্রে তাঁর অবদান সমকালীন প্রেক্ষাপটে সময়োপযোগী প্রজ্ঞাসম্পন্ন। বিশেষভাবে তিনি খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর জীবন ও কর্ম, শিক্ষাদর্শন, নৈতিকতা আধ্যাত্মিক চিন্তা ধারাকে আধুনিক গবেষণার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, ওয়ার্কশপ ও প্রকাশন মাধ্যমে নতুন প্রজন্মের কাছে প্রাঞ্জলভাবে উপস্থাপন করেছেন। তাঁর বহু প্রবন্ধে আহ্ছানউল্লা (র.)-এর শিক্ষাদর্শী , মানবকল্যাণমুখী রাষ্ট্রদর্শন এবং সমাজ মানস গঠনের প্রাসঙ্গিকতা গভীরভাবে প্রতিফলিত হয়েছে। তাঁর গবেষণা ও তথ্যনির্ভর নয়- এতে আছে দার্শনিক বিশ্লেষণ, মানবিক বোধ, নৈতিক সাহস এবং সমাজ-বাস্তবতার গভীরপাঠ।
বঙ্গীয় মুসলিম রেনেসাঁর অগ্রদূত, শিক্ষাবিদ, সাহিত্যিক ও সুফিসাধক খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর ১৫২ত জনন্মবার্ষিকী উপলক্ষ্যে ২৭ ডিসেম্বর সাতক্ষীরার নলতা শরীফে আয়োজিত সেমিনার ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে তা হাতে পুরস্কার হিসেবে স্বর্ণপদক, এক লক্ষ টাকা, সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায়
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আয়োজনে
সেমিনার ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি এ এইচ এম মাহফুজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রেজাউল করিম। খানবাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক মো মনিরুল ইসলামের সঞ্চালনায় সেমনিারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট আহছানউল্লা গবেষক এএফএম এনামুল হক এবয় আলোচনায় অংশগ্রহণ করেন খুলনা খানবাহাদুর আহছানউল্লা ইউনিভার্সিটির উপাচার্য ড. মো. আনিছুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আহসানুল হাদী ও ঢাকা আহছাইনয়া মিশনের পরিচালক ইকবাল মাসুদ।

উল্লেখ্যঃ প্রতি দুই বছর অন্তর নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন জাতীয় পর্যায়ের এই পুরষ্কার প্রদান করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park