সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঝিনাইদহ-৪ আসনে ভোটের প্রস্তুতি: কালীগঞ্জের ভোটার হতে আবেদন রাশেদ খাঁনের।

  • আপডেট সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার স্থায়ী ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হতে ভোটার তালিকায় ঠিকানা পরিবর্তনের আবেদন করেছেন রাশেদ খাঁন। এর আগে তিনি ঝিনাইদহ সদর পৌরসভার ভোটার ছিলেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর ‘ভোটার স্থানান্তর’ সংক্রান্ত আবেদনপত্র জমা দেন তিনি।
জানা গেছে, রাশেদ খাঁন ঝিনাইদহ সদর পৌরসভার মুরারিদহ গ্রামের স্থায়ী বাসিন্দা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদর উপজেলার আংশিক) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতোমধ্যে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচনী এলাকার ভোটার হওয়ার লক্ষ্যে তিনি কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে অন্তর্ভুক্তির জন্য আবেদন করেন। এ সংক্রান্ত প্রয়োজনীয় প্রত্যয়নপত্রও কালীগঞ্জ পৌরসভা থেকে সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে শনিবার দুপুরে মুঠোফোনে রাশেদ খাঁন বলেন,আমি ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জ পৌরসভার ভোটার হওয়ার জন্য আবেদন করেছি। নির্বাচন কমিশন আমার আবেদন গ্রহণ করেছে। যেহেতু কালীগঞ্জ থেকেই নির্বাচন করতে যাচ্ছি, তাই এখানকার ভোটার হওয়াকে দায়িত্ববোধের অংশ হিসেবে দেখছি। কালীগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে একটি উন্নত ও আধুনিক কালীগঞ্জ গড়ে তুলতে চাই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park