সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

দেশে দুর্নীতি ও দু:শাসনের কারণে কিছুই হয়নি: জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।

  • আপডেট সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১৬৭ বার পঠিত

মোঃ মাসুদ বিপ্লব
ঠাকুরগাঁও প্রতিনিধি:

দেশে দুর্নীতি ও দু:শাসনের কারণে যা হওয়ার কথা ছিল, তা কিছুই হয়নি, মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান। শুক্রবার, ২৩ জানুয়ারি, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডাঃ শফিকুর রহমান বলেন, “উত্তরবঙ্গ কৃষিতে রাজধানীতে পরিণত হতো, তবে দুর্নীতি ও দু:শাসনের কারণে তা সম্ভব হয়নি।” তিনি আরো বলেন, “আমরা ক্ষমতায় গেলে দেশের প্রতিটি জেলায় সরকারি মেডিকেল কলেজ তৈরি করা হবে।”
তাছাড়া তিনি জাতিকে ঐক্যবদ্ধ করে, মিলেমিশে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। সেজন্য তিনি তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে অঙ্গীকার করেন:
দুর্নীতি মুক্ত পরিবেশ,”কোন দুর্নীতি নিজে করবেন না এবং কোন দুর্নীতিবাজকে আশ্রয় দিবেন না।”
ন্যায় বিচার, “ধনী-গরীব, নারী-পুরুষ, সকল বর্ণের মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে।” তিনি বলেন, “বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন এবং বিচার হবে ন্যায়ের ভিত্তিতে, বে ইনসাফভিত্তিক নয়। রাজনীতিবিদরা এতে হস্তক্ষেপ করতে পারবেন না।”
বৈষম্য মুক্ত সমাজ,”দীর্ঘ বছরের বস্তা পচা রাজনীতি, যা দেশকে দুর্নীতি ও দু:শাসনে ডুবিয়ে ফেলেছে, তা বদলাতে হবে। আমাদের উদ্দেশ্য সকল বৈষম্যের কবর রচনা করা।”
ডাঃ শফিকুর রহমান বলেন, “বৈষম্য বদলাতে হলে, সকল প্রকার সংস্কারের জন্য অনুমতি দেয়া হয়েছে, এবং এজন্য হ্যাঁ ভোটে বিজয়ী হতে হবে।”
তিনি জনগণের প্রতি আহ্বান জানান, “দেশের উন্নতির জন্য আপনাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park