সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ন‌ওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকারীগণকে প্রশিক্ষণ প্রদান।

  • আপডেট সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

ন‌ওগাঁর‌ নিয়ামতপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য নওগাঁর নিয়ামতপুরে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পুলিং অফিসারদের ২৪জানুয়ারী শনিবার সকাল ৯:০০টায় প্রশিক্ষণ শুরু হয়। উপজেলা নির্বাচন অফিসারের আয়োজনে আজ নিয়ামতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনষ্ঠিত হয়েছে। দুপুরে প্রশিক্ষণ পরিদর্শন করেন নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় তিনার সাথে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল হক, নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এ উপজেলায় ২ লাখ ১৮ হাজার ৭৪ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন। আর আটটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত ৭৫ টি ভোট কেন্দ্রের মাধ্যমে সুষ্ঠ, সুন্দর উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান এবং নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য ৫% অতিরীক্ত সহ ৮০ জন প্রিজাইডিং অফিসার, ৪৭৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৯৪৯ জন পুলিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারী সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠ এবং সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park