
ইকবাল হোসেন
প্রতিনিধি, ত্রিশাল।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. মাহাবুবুর রহমান লিটনের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম জোরদার করা হয়েছে। ২রা ফেব্রুয়ারিতে সোমবার উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা বিএনপির দলিয়কার্যালয়ে এসে শেষ হয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছাত্রদলের সভাপতি, ত্রিশাল উপজেলার যুবসমাজের আইকন যুব নেতা ও তরুণ রাজনীতিবিদ শাহ মো. শাহাবুল আলম। তিনি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন এবং ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করছেন। এসময় উপস্থিত ছিলেন ক্রেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন চয়ন, ত্রিশাল আসনে বিএনপির মনোনিত প্রার্থী ডা: মাহাবুবুর রহমান লিটন এর সহধর্মিণী জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের সভাপতি মুস্তেকা আনোয়ার।
গণসংযোগকালে মো: শাহাবুল আলম বলেন, “ত্রিশালের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে ধানের শীষের বিকল্প নেই। ডা. মাহাবুবুর রহমান লিটন একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব নেতা। তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে এই গণসংযোগ কর্মসূচিতে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তরুণদের সক্রিয় অংশগ্রহণে ধানের শীষের পক্ষে জনমত আরও শক্তিশালী হবে।