শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, কয়েকজনকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এমপির বাড়ীতে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন সালথায় হাসান আশরাফকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহিনুর রহমান কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ আমির হামজার তাফসির মাহফিলের বিপরীতে মাদকবিরোধী সমাবেশের ডাক, কালীগঞ্জ শহরে উত্তেজনা ঝিনাইদহে পূজার চাঁদা তোলা নিয়ে বিশ্বাস ও সেন গুষ্টির বিরোধে মারামারি, ৫ জন আহত

রাজবাড়ীতে ট্রেন আটকিয়ে পে স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৯ বার পঠিত

বাবলু শেখ রাজবাডীঃ

রাজবাড়ীতে সরকারি কর্মচারীরা ৯ ম পে – স্কেলের বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টার সময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা কর্ম বিরতি পালন করেন এ সময় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে অংশগ্রহণ করেন তারা ।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ সমাবেশ করা হয় , বিক্ষোভটি জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে মানববন্ধনে অংশ নেন , এ সময় নেতারা বলেন দিন দিন দ্রব্যমূল উদ্যগতি ও বৃদ্ধি পেলেও আমাদের বেতন বৃদ্ধি পায় না ।
এ সময় নেতারা বলেন সরকার আমাদের পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও বিভিন্ন অজুহাতে তালবাহানা দেখিয়ে কালক্ষেপণ করছে , অবিলম্বে কর্মচারীদের পে স্কেল বাস্তবায়ন না করা হলে ৬ ই ফেব্রুয়ারি ঢাকা শহীদ মিনার চত্বরে কর্মবিরতি সহ এক বিশাল বিক্ষোভ সমাবেশ করা হবে । পে স্কেল দাবি আদায় ও বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন নেতারা । মানববন্ধন শেষে বিক্ষোভ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে পুনরায় বক্তব্য দেন নেতারা ।
,এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা দাবী আদায় ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জেল হোসেন, মোহম্মাদ শফিকুল ইসলাম, ইলিয়াস মাহমুদ সহ অন্যান্য নেতা কর্মী ও কর্মচারীবৃন্দ্ররা ।

একই দাবিতে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদের রাজবাড়ী জেলা শাখার ব্যানারে সকাল ১০ঃ৩০ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস আটকে দিয়ে দাদি আদায়ের বিক্ষোভ কর্মসূচি পালন করেন রেলওয়ে শ্রমিকরা , এ সময় শ্রমিকরা রেল লাইনের উপরে শুয়ে দাবি আদায়ের স্লোগান দিতে থাকে পরবর্তীতে মানববন্ধনে অংশ নেন তারা , অবিলম্বে সরকারকে পে স্কেল বাস্তবায়ন করার দাবি জানান শ্রমিকরা, দাবি আদায় বিলম্ব হলে ৬ ফেব্রুয়ারি ঢাকা শহীদ মিনার চত্বরে লাগাতার বৃহত্তম আন্দোলনের ঘোষণা দেন নেতারা ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park