
ইকবাল হোসেন
প্রতিনিধি(ত্রিশাল)
পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলা-তে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মহিলা বিএনপির নেত্রী সাথী আক্তার।
রমজানের তাৎপর্য ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে তিনি ব্যক্তিগত উদ্যোগে এলাকার গরিব ও সুবিধাবঞ্চিত পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় বাজার সামগ্রী তুলে দেন। বিতরণকৃত প্যাকেজে ছিল চাল, ডাল, তেল ও মুরগি। এসব খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় সাথী আক্তার বলেন, “রমজান মাস সংযম ও সহমর্মিতার মাস। সমাজের সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমার সামর্থ্য অনুযায়ী আমি সব সময়ই সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি।”
স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ এলাকার অসচ্ছল পরিবারগুলোর জন্য অনেক সহায়ক এবং রমজানের সময় তাদের কষ্ট কিছুটা লাঘব করে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।