সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বজ্রপাতে অপু বিশ্বাস সহ নিহত ২, আহত ৪

  • আপডেট সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৪৯ বার পঠিত

মাসুদ রানা, ঝিনাইদহ:

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে হওয়া বজ্রপাতে দুই কৃষকের প্রাণহানি ঘটেছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

​নিহতরা হলেন—খড়িবাড়িয়া গ্রামের সুশিল বিশ্বাসের ছেলে সমির বিশ্বাস (৪০) এবং একই গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সমির বিশ্বাস তার বাবার সঙ্গে নিজেদের মাঠে পেঁয়াজ তোলার কাজ করছিলেন। একই সময়ে পাশের জমিতে কাজ করছিলেন অপু বিশ্বাসসহ আরও কয়েকজন শ্রমিক। হঠাৎ আকস্মিক বজ্রপাত হলে তারা সবাই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

​শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এহেতাম শহীদ জানান, দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। এর কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় ১২টা ২০ মিনিটে সমির ও অপু মারা যান। আহত বাকি চারজনের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

​এই ঘটনায় খড়িবাড়িয়া গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park