সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ন‌ওগাঁর নিয়ামতপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সুবর্ণকার্ড বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৮৯ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায়, উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে সমাজসেবা অফিসের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ১৬জনকে সুবর্ণ কার্ড ও ২২ জনকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। ৪মে সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৪৬ নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান । প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গরীব, দুঃখী, প্রতিবন্ধী, দুস্থ ও অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যাতে করে তারা সুন্দর জীবন যাপন করতে পারে।

এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ব্যবস্থাপনায় ৪০ জন গরীব ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ,শুকনো খাবার ও ঢেউটিন তুলে দেন এমপি মহোদয়। এসব সামগ্রী বিতরণের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী আরেফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক,উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল, উপজেলা মডেল প্রেসক্লাব‌ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামতপুর শাখার সভাপতি মোঃ আব্দুল আজিজ শেখ, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, সাব ইন্সপেক্টর চাঁদ আলী ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,রাজনৈতিক নেতৃবৃন্দ,সুশীল সমাজের ব্যক্তিবর্গ,সাংবাদিকবৃন্দ ও উপকার ভোগী ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park