
মোঃ আব্দুল আজিজ নওগাঁঃ
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।২৩ মে শনিবার সকাল ১১:০০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এই বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রসুলপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের।২০২৬-২৭ অর্থ বছরে উন্মুক্ত বাজেট উপস্থাপন করেন রসুলপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান। সভাটি সঞ্চালনা করেন ৭ নং ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ। সভায় রাজস্ব আয় ধরা হয় ৬ কোটি ৬৬লক্ষ ৫৯ হাজার ৭শত, পঞ্চান্ন টাকা। সভায় ৷ ব্যয় ধরা হয় ছয় কোটি ৬৫ লক্ষ ৫২ হাজার ৬শত ৬৮ টাকা। উদ্ধৃত বাজেট ধরা হয়েছে ১লাখ ৭ হাজার ৮৭ টাকা। রসুলপুর ইউনিয়নের বাজেট অধিবেশনে গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে ডাসকো ফাউন্ডেশন এর ফিল অফিসার জয়নাল আবেদীন সেরিনা আক্তার ফিল্ড অফিসার ডাসকো ফাউন্ডেশন বক্তৃতা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ইউনিয়ন কৃষকদলের নেতা মোঃ সানাউল্লাহ সাংগঠনিক সম্পাদক রায়হান ওবায়দুল হক,যুবদল নেতা পলাশ, সেলিম রেজা, মাহমুদুল হাসান। এছাড়া ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্য সুশীল সমাজের ব্যক্তিবর্গ গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক গ্রাম পুলিশ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।