
এম,এ মালেক,
হালুয়াঘাট, ময়মনসিংহ
ময়মনসিংহের হালুয়াঘাটে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের আওতায় ৩টি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ২৬ মে ময়মনসিংহ-০১, হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য সালমান ওমর রুবেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়ন কাজের ফলক উন্মোচন ও উদ্বোধন করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এই প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১,৫৫,০১,১৩২/- (এক কোটি পঞ্চান্ন লাখ এক হাজার একশত বত্রিশ) টাকা। ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেটের আওতায় এই কাজ সম্পন্ন করা হচ্ছে।
উদ্বোধন হওয়া প্রকল্পের (২য় পর্যায়, ৩য় সংশোধিত) আওতায় যে ৩টি গ্রামীণ সড়ক পাকাকরণ (এইচবিবি) করা হবে।
সংসদ সদস্য তার বক্তব্যে বলেন, সড়ক পাকাকরণের ফলে স্থানীয় জনসাধারণ, কৃষক ও স্কুলগামী শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত কষ্টের অবসান ঘটবে এবং সীমান্ত অঞ্চলের ব্যবসা-বাণিজ্যে গতি আসবে।
উদ্বোধনী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই উন্নয়ন প্রকল্পটির ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ভালুকার ‘বুশরা বিল্ডার্স’।