শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, কয়েকজনকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এমপির বাড়ীতে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন সালথায় হাসান আশরাফকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহিনুর রহমান কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ আমির হামজার তাফসির মাহফিলের বিপরীতে মাদকবিরোধী সমাবেশের ডাক, কালীগঞ্জ শহরে উত্তেজনা ঝিনাইদহে পূজার চাঁদা তোলা নিয়ে বিশ্বাস ও সেন গুষ্টির বিরোধে মারামারি, ৫ জন আহত

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৯০ বার পঠিত

মাহাবুর রহমান
লালপুর প্রতিনিধি:

বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশিষ্ট আইনজীবি সৈয়দা সাজিয়া শারমিন-এর সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে ২০২৬) সকালে নাটোরের লালপুর উপজেলার পানসিপাড়ায় ডেপুটি অ্যাটর্নি জেনারেলের গ্রামের বাড়িতে এই শুভেচ্ছা বিনিময় ও​ সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন-এর স্বামী এবং লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হামিদুর রহমান বাবু।
​সৌজন্য সাক্ষাৎকালে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে কুশলাদি বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিয়ে আলোচনা করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেলও প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা জানান এবং সমাজের উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

​এসময় লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দিন, সহ-সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, কার্যনির্বাহী সদস্য আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, অর্থ সম্পাদক জামিল হোসেন, ধর্ম ও ক্রীড়া সম্পাদক শিমুল আলী, তথ্য ও গবেষণা সম্পাদক আবু তালেব, প্রচার সম্পাদক মাহাবুর রহমান এবং সদস্য শরিফুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park