সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হলেন কালীগঞ্জের জাহিদ হোসেন

  • আপডেট সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৭০ বার পঠিত

মোঃ মাসুদ রানা,

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জের কৃতি সন্তান জাহিদ হোসেন। কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পাওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
জাহিদ হোসেন কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা এবং প্রয়াত মোশারফ হোসেনের ছেলে। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি নিবেদিত অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। এর আগে তিনি কেন্দ্রীয় যুবদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৯২ সালে কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কনভেনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ছাত্রদলের রাজনীতিতে দীর্ঘ সময় সক্রিয় থাকার পর তিনি যুবদলের কেন্দ্রীয় রাজনীতিতে যুক্ত হন। ঢাকাকেন্দ্রিক দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি নিজ এলাকা কালীগঞ্জের রাজনৈতিক কার্যক্রমেও নিয়মিত অংশগ্রহণ করে আসছেন। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানা গেছে। তিনি ভবিষ্যতে কালীগঞ্জ পৌরসভার মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহও প্রকাশ করেছেন।
কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ পদে মনোনীত হওয়ায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, সহকর্মী ও এলাকাবাসী তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
প্রতিক্রিয়ায় জাহিদ হোসেন বলেন, দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে কাজ করে যাব। এজন্য আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
তিনি ভবিষ্যতেও দল ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park