সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুরে জেলা বিএনপির শোক র‌্যালীতে পুলিশের বাঁধার অভিযোগ

  • আপডেট সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৪৬৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

তত্ববধায়ক সরকারের দাবীসহ সরকার বিরোধী আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে নিহত বিএনপির নেতা-কর্মীদের স্মরণে আয়োজিত জেলা বিএনপির শোক র‌্যালীতে পুলিশের বাঁধার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকালে জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি শোক র‌্যালী শহরের পোষ্ট অফিস সড়কে শুরু হলে সড়কের জেলা পরিষদ মার্কেটের সামনে পুলিশের বাঁধার সম্মুখিন হয়। পরে পুলিশের বাঁধায় মিছিলটি পন্ড হলে জেলা বিএনপি অফিসের সামনের সড়কে এক সমাবেশ অনুষ্ঠিত করে নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মো: আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু সহ বিএনপির নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ভোলায় ছাত্রদল সভাপতি নূরে আলম, স্বোসেবকদল নেতা আব্দুর রহিম, নারায়নগঞ্জ যুবদল নেতা শাওন প্রধান সহ নিহতদের স্মরণে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন পুলিশী বাঁধা দিয়ে আর কাজ হবে না। খুব শ্রিঘই দেশের সব সাধারণ জন এই সরকারের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করবে। বিএনপির যে নেতা-কর্মীরা নিহত হয়েছে তাদের রক্তের বিনিময়েই এ দেশে আবার তত্ববধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park