সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাতক্ষীরা ডিসি অফিসের বারান্দা থেকে বাইক চুরি, থানায় অভিযোগ

  • আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ বার পঠিত

শাহেদ আহমেদ, সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের বারান্দা থেকে দিনদুপুরে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলার বারান্দার পশ্চিম পাশ থেকে মোটরসাইকেলটি চুরি হয়।
এ ঘটনায় ভুক্তভোগী মো. আব্দুল গফুর (৫০) সাতক্ষীরা সদর থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি কলারোয়া উপজেলা ভূমি অফিসে সার্ভেয়ার হিসেবে কর্মরত। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের মো. গোলাম রসুলের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে দাপ্তরিক কাজে সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ে যান আব্দুল গফুর। তিনি তাঁর ব্যবহৃত বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলটি (রেজিস্ট্রেশন নম্বর: সাতক্ষীরা-হ-১৭-৫৭০০) জেলা প্রশাসক ভবনের নিচতলার বারান্দার পশ্চিম পাশে রেখে তৃতীয় তলায় দাপ্তরিক কাজে যান।
কাজ শেষে সকাল সাড়ে ৯টার দিকে নিচে এসে তিনি দেখতে পান, মোটরসাইকেলটি সেখানে নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান না পেয়ে কার্যালয়ের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৯টা ১৮ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মোটরসাইকেলটির কাছে এসে সেটিতে থাকা হেলমেট পরিবর্তন করে কালো রঙের একটি হেলমেট পরেন। এরপর তিনি দ্রুত মোটরসাইকেলটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
ভুক্তভোগী আব্দুল গফুর বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ ও সুরক্ষিত একটি স্থান থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্ত এবং চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park