মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় জেডি মদ এবং ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ রাজশাহীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা: ঢাকায় প্রধান আসামি ড্যানি গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের বিশাল মোটরসাইকেল মিছিল দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৪ কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার

ভাঙ্গুড়ায় ভবানীপুর দিয়ারপাড়ায় দে’শী’য় অ’স্ত্র উ’দ্ধা’র, এলাকায় চাঞ্চল্য

  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৯ বার পঠিত

মো: আরিফুল ইসলাম
ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের দিয়ারপাড়া রসুলপুর এলাকায় দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,(২৩) শে সেপ্টেম্বর ভবানীপুর রসুলপুর পাড়ার মৃত মনির হোসেনের ছেলে মোঃ আব্দুল মালেকের (৩০) কাছে দেশীয় অস্ত্র থাকার খবর পেয়ে স্থানীয়রা প্রশাসনকে বিষয়টি জানান। পরে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে একটি দেশীয় রামদা ও লাঠি উদ্ধার করেন।

আব্দুল মালেককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, তারা চার ভাই। তাদের নানির বাড়ি যশোরে। তিন ভাই ভবানীপুরের দিয়ারপাড়া এলাকায় বসবাস করেন। জমিজমা নিয়ে এক ভাইয়ের সঙ্গে বিরোধ থাকায় তিনি দেশীয় অস্ত্রটি রেখেছিলেন বলে জানান।

ভাঙ্গুড়া উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন জানান, সকালে মালেক নামে এক ব্যক্তি তাকে ফোন করে চাচার সঙ্গে জমিজমা নিয়ে বিরোধের কথা জানিয়ে ঘটনাস্থলে যেতে বলেন। সেখানে গিয়ে তিনি একটি দেশীয় অস্ত্র দেখতে পান। সেটির ছবি তুলতে গেলে সাবেক আওয়ামী লীগের এমপি মকবুল হোসেনের ভাগিনা মুকুল হাজী নামে এক ব্যক্তি তাকে ছবি তুলতে বাধা দেন বলে দাবি করেন তিনি। পরে তিনি ছবি তুলে ভাঙ্গুড়া থানার ওসির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো জব্দ করে নিয়ে যায় বলে জানান তিনি।

কামাল হোসেন আরও বলেন, সম্প্রতি ভবানীপুর এলাকায় আওয়ামী লীগের মিছিল-মিটিং হয়েছে। উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রের সঙ্গে ওই কর্মকাণ্ডের কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়েও তিনি জানতে চান। তবে এ বিষয়ে কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া গেছে কি না, তা জানা যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল বারী, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তিতুমীর জিহাদিসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী জানান, ভবানীপুর গ্রামে এ ধরনের ঘটনা আগে ঘটেনি। তাদের কেউ কেউ ঘটনার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার আশঙ্কা প্রকাশ করেন। তবে এসব বক্তব্য তাদের দাবি ও ধারণা; এর পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ সাকিউল আজম জানান, বিষয়টি জানার পর তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। সেখান থেকে একটি দেশীয় রামদা ও লাঠি উদ্ধার করা হয়েছে। কী কারণে এবং কার উদ্দেশ্যে অস্ত্রগুলো রাখা হয়েছিল, তা তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি উদ্ধার হওয়া অস্ত্রের মালিকানা, রাখার কারণ এবং ঘটনার পেছনের বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park