শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী দেশের সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে মানসিকতার পরিবর্তন করতে হবে : রাষ্ট্রপতি নওগাঁয় বলাকা ক্লিনিকে জমজ সন্তান প্রসবের পর পুত্র নবজাতক নিখোঁজ পুলিশ সুপারের নির্দেশনায় ৭দিন পর নবজাতক উদ্ধার, আটক ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা রিপন আটক পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হা (ডিবি)র অভিযানে নেছারাবাদে গ্রেফতার ২ তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি হরণী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় পল্লী চিকিৎসক জামশেদুল ইসলাম টুটুল হাতিয়ার নীমতলীসহ বিভিন্ন এলাকায় সাদা বকড়ির আনাগোনা, মুগ্ধ স্থানীয়রা কার্য নির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা চলছে গোপালগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত প্রায় শতাধিক

রাজশাহীতে পুঁইশাকের ক্ষেত থেকে ১৬ ক’ক’টে’ল ও ৪টি পে’ট্রো’ল বো’মা উদ্ধার

  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৫ বার পঠিত

​মোঃ সোহেল রানা
রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন তালপুকুরিয়া এলাকায় এক যৌথ অভিযানে ১৬টি তাজা ককটেল এবং ৪টি পেট্রোল বোমা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫)।
​বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে (০১:২৫ ঘটিকায়) গোপন সংবাদের ভিত্তিতে সিপিসিএসসি, এসআরবি-৫, রাজশাহীর একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
​এসআরবি সূত্র জানায়, শাহমখদুম থানার সিটিহাট থেকে কামালচত্বরগামী রাস্তার পূর্ব পাশে, নেসকো বিদ্যুৎ অফিসের দক্ষিণে অবস্থিত একটি আমবাগানে জনৈক মো. জাহাঙ্গীর মণ্ডলের পুঁইশাকের ক্ষেতে দুটি শপিং ব্যাগে বোমা সদৃশ বস্তু রয়েছে—এমন খবর পায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
​সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এসআরবি’র আভিযানিক দল। পরে টর্চ ও সার্চলাইটের আলোতে বোম ডিসপোজাল ইউনিটের সহায়তায় এলাকাটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ক্ষেতের ভেতর থেকে একটি সাদা রঙের শপিং ব্যাগে কস্টেপ পেঁচানো ১৬টি তাজা ককটেল এবং একটি লাল শপিং ব্যাগ থেকে ৪টি পেট্রোল বোমা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
​এসআরবি-৫ কর্মকর্তা জানান, উদ্ধার করা আলামতসমূহ পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস, মাদক ও আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park