সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় পোস্টার টানানো নিয়ে কোকো স্মৃতি সংসদের নেতাকে মারধরের অভিযোগ কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ফরিদপুর সালথায় যুবদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল সিরাজগঞ্জের ৫৫১ পূজামণ্ডপে ৫৫ লাখ টাকার চেক বিতরণ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার ১১ মাস আগে পুলিশ সুপারকে প্রাণনাশের শঙ্কা জানিয়েছিলেন সাংবাদিক আলিফ, তবুও রক্ষা পেলেন না তমরুদ্দি ইউনিয়ন ছাত্রশিবিরের জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন পার্বতীপুরে শারদীয় দুর্গোৎসবে প্রীতি ও উষ্ণ শুভেচ্ছায় এমপি এ জেড এম রেজওয়ান হক

ডিসি ফরিদা খানমের উদ্যোগে ময়লার ভাগাড়ে দৃষ্টিনন্দন বাগান, প্রশংসা প্রধানমন্ত্রীর

  • আপডেট সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা সাভারের আমিনবাজারে একসময় যেখানে ছিল ময়লা-আবর্জনার বিশাল স্তূপ, দুর্গন্ধ আর পরিবেশদূষণের ভয়াবহ চিত্র, সেই এলাকাই এখন সবুজে ঘেরা দৃষ্টিনন্দন বাগানে রূপ নিয়েছে।

ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে গড়ে তোলা হয়েছে পরিবেশবান্ধব বাগান ‘রূপান্তর’। ব্যতিক্রমী এই উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সাফল্যের জন্য তিনি ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছেন।

রোববার (১৮-ই অক্টোবর) সকাল সাড়ে ১১টায় আমিনবাজারে নিমগাছ রোপণের মাধ্যমে ‘রূপান্তর’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে একটি এলাকাকে মানুষের কল্যাণে কীভাবে সুন্দরভাবে পরিবর্তন করা যায়, আমিনবাজারের উদ্যোগ তার বড় প্রমাণ। মাত্র দুই মাসের ব্যবধানে এলাকার দৃশ্যমান পরিবর্তন পরিবেশ রক্ষায় নতুন সম্ভাবনা তৈরি করেছে।

প্রধানমন্ত্রী বলেন, আগে এই এলাকায় পরিবেশদূষণ ও দুর্গন্ধের কারণে মানুষের স্বাভাবিকভাবে শ্বাস নেওয়াও কঠিন ছিল। বর্তমানে বাগানটি এলাকার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি মানুষের জন্য একটি উন্নত পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, সরকার উদ্যোগ নিয়ে এলাকাটিকে সুন্দরভাবে গড়ে তুলেছে। এখন এই সৌন্দর্য ধরে রাখার দায়িত্ব স্থানীয় বাসিন্দাদেরও নিতে হবে। জনগণ সরকারকে সহযোগিতা করলে পরিবেশের জন্য ক্ষতিকর সমস্যাগুলোর স্থায়ী সমাধান সম্ভব হবে।

আমিনবাজারের এই উদ্যোগকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। ঢাকা জেলা প্রশাসককে মহাসড়কের দুই পাশে থাকা মিল-কারখানার মালিকদের সঙ্গে আলোচনা করে খালি জায়গাগুলোর পরিচর্যার দায়িত্ব বণ্টনের পরামর্শ দেন তিনি। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যদেরও এ কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান, যাতে পুরো এলাকাকে সবুজ ও পরিবেশবান্ধব করে তোলা যায়।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের উদ্যোগের বিশেষ প্রশংসা করে বলেন, এই প্রকল্পের মাধ্যমে তিনি দেশের অন্য ৬৩ জেলার জেলা প্রশাসকদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশের অন্যান্য জেলাতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম ছড়িয়ে পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রায় দুই দশক ধরে আমিনবাজার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলে প্রায় ৩০ ফুট উঁচু বর্জ্যের স্তূপ তৈরি করা হয়েছিল। এতে দীর্ঘদিন ধরে ওই এলাকায় পরিবেশদূষণ ও দুর্গন্ধের সমস্যা ছিল।

গত জুলাই মাসে মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষাকালীন মহড়া পরিদর্শনে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আমিনবাজারের বর্জ্যের ভাগাড় প্রত্যক্ষ করেন। পরে তিনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের তত্ত্বাবধানে সাভার উপজেলা পরিষদ ও পৌরসভার সহযোগিতায় তিন মাসের প্রচেষ্টায় জমে থাকা বিপুল পরিমাণ বর্জ্য অপসারণ করা হয়।

বর্জ্য অপসারণের পর এলাকাটিকে বাগানে রূপ দিতে জমি প্রস্তুত, মাটির সুরক্ষায় প্যালিসেডিং, পানি নিষ্কাশনের জন্য ২০টি সারফেস ড্রেন এবং সার্ভিস শেড নির্মাণ করা হয়। মাটির ক্ষয়রোধে নেপিয়ার, দুর্বা ও বিন্নাসহ বিভিন্ন প্রজাতির ঘাসও লাগানো হয়েছে।

প্রায় চার কিলোমিটার দীর্ঘ এবং ১০ থেকে ২৫ মিটার চওড়া এই বাগানে ১ হাজার ৫০টি নিমগাছ, ৩ হাজার ৮১৫টি সুপারি, ৬০টি তালগাছ, ৬৫০টি মাধবীলতা, ৪৫টি সিজিয়াম ও ৭০০টি রঞ্জনসহ মোট ৬ হাজার ৫৮৫টি গাছ ও শোভাবর্ধক উদ্ভিদ রোপণ করা হয়েছে।

পরিবেশবান্ধব অবকাঠামোর অংশ হিসেবে স্থাপন করা হয়েছে ২ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল ও ১ কিলোওয়াটের উইন্ড টারবাইন। এসবের মাধ্যমে মোট ৩ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া রাতের সৌন্দর্য ও আলোকসজ্জা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে ১২০টি বৈদ্যুতিক বাতি।

দীর্ঘদিনের বর্জ্যের ভাগাড়কে সবুজ বাগানে রূপান্তরের এই উদ্যোগে আমিনবাজার এলাকার পরিবেশ ও দৃশ্যপটে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সংশ্লিষ্টদের আশা, নিয়মিত পরিচর্যা ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ‘রূপান্তর’ প্রকল্পটি ভবিষ্যতে দেশের অন্যান্য এলাকার জন্যও পরিবেশ সংরক্ষণের একটি কার্যকর মডেল হয়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park