সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় পোস্টার টানানো নিয়ে কোকো স্মৃতি সংসদের নেতাকে মারধরের অভিযোগ কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ফরিদপুর সালথায় যুবদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল সিরাজগঞ্জের ৫৫১ পূজামণ্ডপে ৫৫ লাখ টাকার চেক বিতরণ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার ১১ মাস আগে পুলিশ সুপারকে প্রাণনাশের শঙ্কা জানিয়েছিলেন সাংবাদিক আলিফ, তবুও রক্ষা পেলেন না তমরুদ্দি ইউনিয়ন ছাত্রশিবিরের জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন পার্বতীপুরে শারদীয় দুর্গোৎসবে প্রীতি ও উষ্ণ শুভেচ্ছায় এমপি এ জেড এম রেজওয়ান হক

সিরাজগঞ্জের ৫৫১ পূজামণ্ডপে ৫৫ লাখ টাকার চেক বিতরণ

  • আপডেট সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

​মোঃ সুজন আহমেদ
সিরাজগঞ্জ

​আসন্ন শারদীয় দুর্গাপূজা সার্বজনীন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে জেলাজুড়ে ৫৫১টি দুর্গাপূজা মণ্ডপে মোট ৫৫ লাখ ১০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এতে প্রতিটি পূজা মণ্ডপকে ১০ হাজার টাকা করে এই অনুদান প্রদান করা হয়।

​এ উপলক্ষে সিরাজগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।

​প্রধান অতিথির বক্তব্যে রুমানা মাহমুদ বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল থেকেই এখানে সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। শারদীয় দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি এখন আমাদের সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। পূজায় আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আমরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি এবং যেকোনো সহযোগিতায় প্রস্তুত রয়েছে।”

​জেলা পরিষদ প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন জানান, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা আয়োজনে সহায়তার উদ্দেশ্যে জেলা পরিষদের তহবিল থেকে এই অনুদান দেওয়া হলো। ভবিষ্যতেও জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক ও ধর্মীয় সম্প্রীতি জোরদারকরণের কাজ অব্যাহত থাকবে।

​অনুষ্ঠান শেষে উপস্থিত ৫৫১টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক হস্তান্তর করেন অতিথিবৃন্দ। এসময় জেলা বিএনপি ও জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park