মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বৈষম্য নয়, সবার সমঅধিকার নিশ্চিত করতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নগরকান্দার তালমায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন কামাল হোসেন মিয়া এমপি আসলামসহ প্রশাসনের কর্মকর্তাদের বহরে ইটপাটকেল নিক্ষেপ, আটক ৪৫ সাপাহারে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান জলঢাকায় মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে আল আমিনের সংবাদ সম্মেলন ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানোর দায়ে জরিমানা পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ চ্যানেল (এস) এর হাতিয়া উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক হানিফ উদ্দিন সাকিব

কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানোর দায়ে জরিমানা

  • আপডেট সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা

কুমিল্লা নগরীতে অপরিপক্ব কলা বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে পাকানোর দায়ে একটি কলার আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার বিকেলে নগরীর স্টেশন রোড ও রেইসকোর্স এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান চলাকালে হালিমের কলার আড়তে অপরিপক্ব কলা রাসায়নিক ব্যবহার করে পাকানোর প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জনসমক্ষে মুচলেকা নিয়ে প্রতিষ্ঠানটিকে সংশোধনের সুযোগ দেওয়া হয়।

এ সময় এলাকার মুদি দোকান ও এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করা হয়। এসব প্রতিষ্ঠানকে ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।

সোমবার বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

অভিযানে সহযোগিতা করেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিনসহ কুমিল্লা জেলা পুলিশের একটি দল।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ব্যবসা প্রতিষ্ঠানে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park