রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে হতে দিনাজপুরে অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি বিপ্লব গ্রেপ্তার বাঙ্গাবাড়ীর ১নং ওয়ার্ডে আগামী ইউপি নির্বাচন ঘিরে মবিন নির্মলের পথসভা; সাধারণ মানুষের সমর্থন গ্রাম পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগ, সুকতাইল ইউপি চেয়ারম্যানকে শোকজ বাঙ্গালা ইউনিয়নের মোড়দহ কুড়াগাছা বাজারে মতবিনিময় সভা করেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুল ইসলাম আমতলীতে অপরাধ দমনে বিশেষ প্যারেড অনুষ্ঠিত গ্রাম পুলিশের শ্রীমঙ্গলে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ গোপালগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি মামলায় যুবক গ্রেফতার সালথায় মরহুম কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৫ কুমিল্লায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

সালথায় মরহুম কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

শরিফুল হাসান

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি হাই স্কুল মাঠে মরহুম কে এম ওবায়দুর রহমান ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়া প্রেমি জনতার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নূরুউদ্দিন মাতুব্বর। সঞ্চালনার দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ডা. শামসুদ্দিন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর,গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু।যুবদলের সদস্য সচিব এনায়েত হোসেন,
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. শাহআলম, মিরান হুসাইন, রাজিব মোল্লাসহ গট্টি ইউনিয়ন বিএনপির স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়া অনুরাগীরা।

উদ্বোধনী খেলায় লস্করদিয়া ইউনিয়ন ফুটবল একাডেমি বনাম এইচটি হোসাইন ফুটবল একাডেমি সৌদি প্রবাসী। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে লস্করদিয়া
একাদশ ৪-০ গোলে এইচটি হোসেনকে একাদশকে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করে।

উল্লেখ্য, জাতীয় নেতা মরহুম কে এম ওবায়দুর রহমানের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর এ টুর্নামেন্ট আয়োজন করা হয়। আয়োজকরা জানান, টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলার ৮টি দল অংশ নিচ্ছে এবং পরবর্তী রাউন্ডগুলোতে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করতে পারবে দর্শকরা।
এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে গঠনমূলক পথে এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন আয়োজক ও অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park