রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে হতে দিনাজপুরে অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি বিপ্লব গ্রেপ্তার বাঙ্গাবাড়ীর ১নং ওয়ার্ডে আগামী ইউপি নির্বাচন ঘিরে মবিন নির্মলের পথসভা; সাধারণ মানুষের সমর্থন গ্রাম পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগ, সুকতাইল ইউপি চেয়ারম্যানকে শোকজ বাঙ্গালা ইউনিয়নের মোড়দহ কুড়াগাছা বাজারে মতবিনিময় সভা করেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুল ইসলাম আমতলীতে অপরাধ দমনে বিশেষ প্যারেড অনুষ্ঠিত গ্রাম পুলিশের শ্রীমঙ্গলে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ গোপালগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি মামলায় যুবক গ্রেফতার সালথায় মরহুম কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৫ কুমিল্লায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

বাঙ্গালা ইউনিয়নের মোড়দহ কুড়াগাছা বাজারে মতবিনিময় সভা করেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুল ইসলাম

  • আপডেট সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মোঃসুজন আহমেদ
সিরাজগঞ্জ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাঙ্গালা ইউনিয়নের মোড়দহ বাজারে স্থানীয় সর্বস্তরের জনগণের সাথে এক মতবিনিময় সভা করেন চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলাম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ২ নং বাঙ্গালা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের প্রাণকেন্দ্র মোড়দহ বাজার। গ্রাম্য এই হাট-বাজারটি এখন সরগরম নির্বাচনী আলোচনায়।

​আসন্ন বাঙ্গালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্বস্তরের মানুষের মতামত গ্রহণ ও শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যে মোড়দহ বাজারে স্থানীয় জনগণের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

​মতবিনিময় সভাটি স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। মোড়দহ বাজারের ব্যবসায়ী, পথচারী এবং ৯ নং ওয়ার্ডের বিভিন্ন পেশার মানুষ প্রার্থীর সাথে খোলামেলা আলোচনায় অংশ নেন।

​এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলাম এলাকার রাস্তাঘাট, শিক্ষা ও সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতির কথা তুলে ধরে বলেন— ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সুষম উন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই হবে তাঁর মূল লক্ষ্য। একজন শিক্ষক প্রতিনিধি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে এলাকার মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

​অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির সভাপতি মোঃ আব্দুল হামিদ। তিনি তাঁর বক্তব্যে এলাকার সার্বিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

​এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ ভোটার। সভা শেষে প্রার্থীর পক্ষ থেকে বাজারের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park