রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহী বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ১৮ নম্বর ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন তরুণ প্রকৌশলী আরিফুজ্জামান সোহেল ফসলি জমি রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন কুমিল্লার ২৪ কৃষক পরিবার; প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন নারায়ণগঞ্জে হতে দিনাজপুরে অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি বিপ্লব গ্রেপ্তার বাঙ্গাবাড়ীর ১নং ওয়ার্ডে আগামী ইউপি নির্বাচন ঘিরে মবিন নির্মলের পথসভা; সাধারণ মানুষের সমর্থন গ্রাম পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগ, সুকতাইল ইউপি চেয়ারম্যানকে শোকজ বাঙ্গালা ইউনিয়নের মোড়দহ কুড়াগাছা বাজারে মতবিনিময় সভা করেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুল ইসলাম আমতলীতে অপরাধ দমনে বিশেষ প্যারেড অনুষ্ঠিত গ্রাম পুলিশের শ্রীমঙ্গলে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ গোপালগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি মামলায় যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জে হতে দিনাজপুরে অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি বিপ্লব গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পঠিত

মোঃ শাহ্ আলম মন্ডল,
দিনাজপুর

দিনাজপুরের পার্বতীপুরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি বিপ্লব হোসেনকে (১৮) নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি।

গতকাল রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন দশতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বিপ্লব হোসেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পূর্ব শুকদেবপুর নায়াপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত বিপ্লব তার প্রতিবেশী। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারের অভিযোগ অনুযায়ী, গত ২৩ আগস্ট সন্ধ্যায় বিপ্লব ওই কিশোরীকে একটি চিঠি দিয়ে একই গ্রামের আকবর মাস্টারের আমবাগানে যেতে বলে। পরে সেখানে গেলে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পার্বতীপুর থানায় মামলা করেন। মামলাটি নম্বর ২৯।

এসআরবি জানায়, মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর এবং সিপিএসসি, এসআরবি-১১, নারায়ণগঞ্জের একটি যৌথ আভিযানিক দল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে বিপ্লবকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসআরবি আরও জানায়, হত্যা, অপহরণ, ধর্ষণসহ গুরুতর অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এসআরবির সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park