সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ চাঁপাইনবাবগঞ্জে ৩৫ জন তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি চরকিং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় খন্দকার সোহেল ত্রিশালে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল’-এর মানবিক উদ্যোগ: শহীদ ও আহত ১৩ চালক পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা জাজিরা থানা পুলিশের অভিযানে VARDS-এর সহযোগিতায় গাজীপুর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সালথায় ইউএনও ও ওসির সঙ্গে যুবদল নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দাউদকান্দিতে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১

কালিয়াকৈরে মাটির দেয়াল ধসে এক নারীর মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
কালিয়াকৈর(গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈরে পাশের বাড়ীর মাটির দেয়াল ধসে আছিয়া আক্তার নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার উপজেলার মৌচাক ইউনিয়নের নিশ্চিতপুর এলাকায়।
নিহত আছিয়া আক্তার (৩০) কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। সে স্বামী মো. মনির হোসেন ও দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করে স্থানীয় ইকোটেক্স কারখানায় সুইং অপারেটর পদে চাকুরি করতেন।
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার মৌচাকের নিশ্চিন্তপুর এলাকায় রবিবার সৈয়দ সুলতান শাহের একটি মাটির ঘরের টিন পাল্টানোর কাছ করছিল মিস্ত্রি। টিনপাল্টানোর এক পর্যায়ে ওই ঘরের এক পাশের মাটির দেয়াল হঠাৎ পাশের বাড়ীর রান্না ঘরের উপর গিয়ে পড়ে যায়। এদিকে ওই রান্না ঘরে রান্নার করছিল আছিয়া আক্তার।ল এসময় পাশের বাড়ীর মাটির দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন আছিয়া আক্তার । পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এবিষয়ে মাটির ঘরের মালিক সৈয়দ সুলতান শাহ বলেন, আমার মাটির ঘরের টিন পাল্টানোর কাছ করছিল মিস্ত্রি। টিন পাল্টানোর একপর্যায়ে হঠাৎ অসাবধনাতাবসত ঘরের একটি দেয়াল পাশের বাড়ীর রান্না ঘরের উপর পরে যায়। এসময় রান্না ঘরে থাকা এক নারীর মৃত্যু হয়। বিষয়টি অত্যান্ত দুঃখজনক।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আনিসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ যাওয়ার আগেই মুমুর্ষ অবস্থায় ওই নারীকে হাসপালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তারিখ ২৫-১০-২৬ইং

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park