মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উল্লাপাড়া বিজ্ঞান কলেজে নির্মাণাধীন হল পরিদর্শন ও বৃক্ষ রোপন করলেন এম আকবর আলী ভাঙ্গুড়ায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক ব্যবহারে কৃষক অসুস্থ খুলনায় তরুণীসহ আটক ইবি শিক্ষার্থী, সাতক্ষীরায় চাঞ্চল্য সারাদেশে আওয়ামীলীগের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে নেছারাবাদে বিক্ষোভ মিছিল দাউদকান্দিতে একদিনে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার-১৯ আনসার ভিডিপি একাডেমির কুটিরশিল্পে উৎপাদিত পণ্যে আকৃষ্ট হয়েছে ৪ রাষ্ট্রদূত কুমিল্লায় ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, আটক-১ হাতিয়ায় জমি থেকে গাছ কাটার অভিযোগ, থানায় নারীর লিখিত আবেদন কুমিল্লায় হত্যাকাণ্ডের ১৬ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন, মূল আসামি গ্রেপ্তার ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ

ভাঙ্গুড়ায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক ব্যবহারে কৃষক অসুস্থ

  • আপডেট সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পঠিত

মো: আরিফুল ইসলাম

পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারের একটি কীটনাশকের দোকান জাকিয়া এন্টারপ্রাইজ থেকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক কিনে জমিতে ব্যবহার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন মো. আশরাফ আলী নামের এক কৃষক। তিনি উপজেলার বেতুয়ান পশ্চিমপাড়া মোঃ সোরাপ প্ররামানিকে এর ছেলে বেতুয়ান গ্রামের বাসিন্দা। কীটনাশকের সংস্পর্শে এসে তাঁর হাতের কয়েকটি আঙুলে সংক্রমণ ছড়িয়ে পড়লে চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয় দীর্ঘ তিন মাস যাবত চিকিৎসা নেওয়ার পরেও হাতের আঙ্গুল গুলো ঠিক হয়নি।

সোমবার (২৬ অক্টোবর) ওই কীটনাশকের দোকানে অভিযোগ জানাতে গেলে জাকিয়া এন্টারপ্রাইজের মালিক আব্দুল জব্বারের সঙ্গে কৃষক আশরাফ আলীর বাদানুবাদ হয়। এ সময় দোকানমালিক ক্ষতিপূরণ হিসেবে ১০ হাজার টাকা দিতে চান বলে জানা গেছে।

ঘটনাস্থলে সাংবাদিক ও স্থানীয় লোকজন উপস্থিত হলে দোকানে বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ কীটনাশক দেখতে পান তাঁরা। পরে বিষয়টি ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে জানানো হলে তিনি পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন। তবে তাঁর পৌঁছানোর আগেই দোকানমালিক আব্দুল জব্বার কৌশলে সেখান থেকে সরে যান।

অভিযুক্ত দোকান মালিককে ঘটনাস্থলে না পেয়ে সহকারী কমিশনার (ভূমি) অভিযোগকারী ঐ কৃষককে থানায় নিয়মিত মামলা করার পরামর্শ দেন। একই সঙ্গে উপস্থিত ব্যক্তিদের সামনে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি নিয়ে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

কৃষক আশরাফ আলীর অভিযোগ, প্রায় দুই তিন মাস আগে জমিতে ব্যবহারের সময় কীটনাশকের সংস্পর্শে এসে তাঁর হাতে সংক্রমণ দেখা দেয় এবং পরে তা কয়েকটি আঙুলে ছড়িয়ে পড়ে। এ কারণে তাঁকে চিকিৎসা নিতে হয়।

তবে ঘটনার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দাখিলের খবর পাওয়া যায়নি।

ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, ভুক্তভোগী এখনও থানায় আসেন নাই। ভুক্তভোগী থানায় আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park