মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০, বাজি উদ্ধার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এ সময় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার ৫৭৫ পিস ভারতীয় বাজি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) ও মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার বিভিন্ন জায়গায় এসব অভিযান পরিচালনা করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন জিআর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি, একজনের বিরুদ্ধে সাজা-সংক্রান্ত পরোয়ানা রয়েছে এবং ছয়জনকে মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মালাপাড়া ইউনিয়নের রামনগর এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. লাল চাঁদ বাদশা (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এসআই মো. শামীম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
একই দিন রাত সোয়া ৯টার দিকে শশীদল ইউনিয়নের শশীদল গার্লস হাইস্কুলের সামনে সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তির ফেলে যাওয়া ১০ হাজার ৫০০ পিস ভারতীয় ‘স্টার রেইন ইলেকট্রিক স্পার্কলার্স’ ও ৭৫ পিস ‘কালার কালেকশন’ বাজি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এ ছাড়া পৃথক অভিযানে এক বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মাহাবুব আলমকে গ্রেপ্তার করা হয়। তাঁর অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। অন্যদিকে, দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত খোদেজা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
পুলিশ আরও জানায়, একই ব্যক্তির বিরুদ্ধে থাকা দুটি সাজা-সংক্রান্ত পরোয়ানার ভিত্তিতে মো. মোহন মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে নেত্রকোনার দুর্গাপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া মাদক সেবনের অপরাধে ছয়জনকে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে। তাঁদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, পৃথক অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park