বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহী বিভাগীয় বইমেলা উপলক্ষ্যে বিভাগীয় প্রশাসনের সংবাদ সম্মেলন মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন ত্রিশালে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেছারাবাদে শীতলা মন্দিরের জমি দখলের মিথ্যা প্রচার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন জলঢাকায় সড়ক উন্নয়ন প্রকল্পে নারী কর্মী নিয়োগের উন্মুক্ত লটারিতে নির্বাচিত হলেন ১০ নারী কর্মী সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী রাজবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বিআরটিএতে ঘুষের অভিযোগ: বশির-কাউসারের খুঁটির জোর কোথায় কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজাসহ আটক-২

কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজাসহ আটক-২

  • আপডেট সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা

কুমিল্লায় প্রাইভেটকার তল্লাশি করে ২৪ কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোন জব্দসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এ তথ্য জানায়।
বিজিবি জানায়, শিবেরবাজার বিওপির একটি টহলদল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবেরবাজার এলাকায় একটি প্রাইভেট কার তল্লাশি করা হয়। গাড়ি থেকে ২৪ কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে ২১ লাখ ১ হাজার ৯৮৯ টাকা। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে আটক করা দুই ব্যক্তিকে এবং জব্দ করা মাদকদ্রব্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও আন্তসীমান্ত অপরাধ দমনে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park