বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হালুয়াঘাটে আরআরএমইপি প্রকল্পের আওতায় রাস্তা মেরামত কাজের মহিলা কর্মী নিয়োগের লটারি অনুষ্ঠিত শরণখোলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হালুয়াঘাটে উপজেলা আইন শৃঙ্খলা কমিটি, চোরাচালান প্রতিরোধ ও টাস্কফোর্স কমিটি এবং মানবপাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ন‌ওগাঁর নিয়ামতপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত গোমস্তাপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত সোনামসজিদ সীমান্তে ফেন্সিডিলের বিকল্প ৯৮ বোতল ইস্কাফ উদ্ধার, মোরসালিন আটক নাম পরিবর্তন করে ১৩ বছর আত্মগোপনে, ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামি চঞ্চল গ্রেপ্তার রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বাতিলের নির্দেশ বুড়িচংয়ে যানবাহনে তল্লাশি চালাতে গিয়ে ৩ ভুয়া ডিবি পুলিশ আটক কালীগঞ্জে ডোপ টেস্টে শনাক্ত মাদকসেবী, এক মাসে কারাগারে ৩০ জন ডোপ টেস্টে পজিটিভ, পাঁচজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

সোনামসজিদ সীমান্তে ফেন্সিডিলের বিকল্প ৯৮ বোতল ইস্কাফ উদ্ধার, মোরসালিন আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ফেন্সিডিলের বিকল্প ৯৮ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপসহ মো. মোরসালিন (২১) নামের এক তরুণকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৪টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের একটি আমবাগানে এই অভিযান চালায়। আটক মোরসালিন একই গ্রামের সেনাউলের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে শিয়ালমারা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায় বিজিবি। এ সময় তল্লাশি চালিয়ে মুরছালিনের কাছ থেকে ৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাজী আল-আমিন অপু জানান, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বিজিবি। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park