বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হালুয়াঘাটে আরআরএমইপি প্রকল্পের আওতায় রাস্তা মেরামত কাজের মহিলা কর্মী নিয়োগের লটারি অনুষ্ঠিত শরণখোলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হালুয়াঘাটে উপজেলা আইন শৃঙ্খলা কমিটি, চোরাচালান প্রতিরোধ ও টাস্কফোর্স কমিটি এবং মানবপাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ন‌ওগাঁর নিয়ামতপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত গোমস্তাপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত সোনামসজিদ সীমান্তে ফেন্সিডিলের বিকল্প ৯৮ বোতল ইস্কাফ উদ্ধার, মোরসালিন আটক নাম পরিবর্তন করে ১৩ বছর আত্মগোপনে, ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামি চঞ্চল গ্রেপ্তার রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বাতিলের নির্দেশ বুড়িচংয়ে যানবাহনে তল্লাশি চালাতে গিয়ে ৩ ভুয়া ডিবি পুলিশ আটক কালীগঞ্জে ডোপ টেস্টে শনাক্ত মাদকসেবী, এক মাসে কারাগারে ৩০ জন ডোপ টেস্টে পজিটিভ, পাঁচজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ন‌ওগাঁর নিয়ামতপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ
(নওগাঁ)

নওগাঁর নিয়ামতপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি, হাত ধোয়ার প্রচার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নিয়ামতপুরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বাবুল আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, সমবায় কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা খাদ্য কর্মকর্তা পারভেজ আনোয়ার, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সহকারী প্রকৌশলী আফজাল হোসেন এবং ক্ষুদ্রঋণ বিতরণ কার্যক্রমের কর্মকর্তা ইমরান আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
কর্মসূচিতে হাত ধোয়ার সঠিক পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দৈনন্দিন জীবনে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা বলেন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগ প্রতিরোধে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার বিকল্প নেই। বিশেষ করে খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং শিশুর পরিচর্যার আগে ও পরে সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
এ সময় বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park