রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চেন্নাই যাওয়ার পথে ধুবড়িতে আটক চাঁপাইনবাবগঞ্জের ৩৬ শ্রমিক, নেপথ্যে দালাল চক্র সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান ‎ চাঁপাইনবাবগঞ্জে ৭৫ অসহায় নারীকে সেলাই মেশিন দিল জেলা পরিষদ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ অপপ্রচারের শিকার দাবি দাদশী ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখের দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল চালককে কুপিয়ে ছিনতাই, অভিযোগের পর পরই ছিনতাইকারী গ্রেফতার ত্রিশালে বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ডা. লিটন ‎ সাত দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না: ডা. শফিকুর রহমান রাজশাহীতে ডিবির ধাওয়ায় মাদকসহ গাড়ি ফেলে পালালেন মাদক সম্রাটরা বানারীপাড়া-উজিরপুরে মাদক কারবারের অভিযোগ ঘিরে উত্তেজনা, নিরাপত্তা চেয়েছেন জিয়াউর রহমান

দাউদকান্দিতে পৃথক অভিযানে পুলিশের জালে ৪

  • আপডেট সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

সুজন চন্দ্র দাস
দাউদকান্দি (কুমিল্লা)

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে চুরির মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত আসামি ও সন্দেহভাজনসহ চারজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে ও দিক নির্দেশনায় পুলিশের পৃথক দল এসব অভিযান পরিচালনা করে। অভিযানে চুরির মামলায় রাব্বি হোসেন (১৯), সিআর পরোয়ানাভুক্ত সোহরাব (৪৫) এবং পুলিশ আইনের ৩৪ ধারায় মুজাহিদুল ইসলাম বিপ্লব (২২) ও মো. শাকিল (২০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাব্বি হোসেন চাঁদপুরের কচুয়া উপজেলার মালছোয়া গ্রামের বাসিন্দা। সোহরাব দাউদকান্দির তালতুলি এলাকার বাসিন্দা। অন্যদিকে বিপ্লব চিনামুড়া এবং শাকিল বারপাড়া ইউনিয়নের কানুরা এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park